ছবি ঘর
ভিডিও
অডিও
অনলাইন জরিপ
অন্যান্য পাতা
পত্রিকা
বাউফল থানার কালিশুরি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে ড. মাসুদ, আমাদের দেশ পৃথিবীর অন্যতম মুসলিম দেশ হলেও আমরা আজ এক অন্ধকার জাহেলিয়াতের মধ্যে বসবাস করছি।
ঢাকা- ১৭ আগষ্ট /২০১২, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আমাদের দেশ পৃথিবীর অন্যতম মুসলিম দেশ হলেও আমরা আজ এক অন্ধকার জাহেলিয়াতের মধ্যে বসবাস করছি। বর্তমানে আমাদের সমাজ ও রাষ্ট্র পরিচালিত হচ্ছে জাহেলিয়াতের চিন্তা ও ধ্যান-ধারণার আলোকে। আমরা নিজেদেরকে মুসলমান দাবী করলেও ইসলামের মূল দর্শন ও চেতনা থেকে অনেক দুরে সরে এসেছি। কোরআন এসেছে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। ইসলামী সমাজ প্রতিষ্টার জন্য প্রথমে কোরআন-সুন্নার আলোকে মানুষের চিন্তা-চেতনা ও নৈতিকতার পরিবর্তন ঘটাতে হবে। মানুষের মধ্য থেকে জাহেলিয়াতের ধ্যান-ধারণাকে দুর করতে না পারলে ইসলামী সমাজ ব্যবস্থা কখনো কায়েম করা যাবে না। আর রমজানই হল একদল পরিশুদ্ধ মানুষ তৈরীর উত্তম সময়।
তিনি আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল থানার কালিশুরি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের সাথে জুলুম নির্যাতন উৎপত ভাবে জড়িত। ইসলামী আন্দোলন যে খানে থাকবে জুলুম নির্যাতন সেখানে থাকবেই। যারা রাসুল(স) কে সত্যবাদী হিসেবে ঘোষণা দিয়েছিল তারাই পরে একাত্মবাদের ঘোষণা দেয়ার কারণে রাসুল(স)র উপর পাথর নিক্ষেপ করেছিল। আল্লাহ এবং তার রাসুল(স)র উপর ঈমান আনার কারণে সাহাবাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। যুগে যুগে যারা দ্বীন প্রতিষ্ঠার কাজ করেছে তারা সকলেই জুলুম নির্যাতনের শিকার হয়েছে। বর্তমানেও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এর থেকে মুক্ত নয়।
তিনি আরো বলেন, কোরআনের সমাজ প্রতিষ্টার কাজ করার কারণে আজ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক অভিযোগ তুলেছে। ইসলামী আন্দোলনের নেতৃত্বকে শুন্য করে ইসলামী শক্তিকে নিশ্চিহ্ন করতে বর্তমান সরকার জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী সহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণকে অন্যায়ভাবে আটক রেখে তাদের উপর নির্যাতন করছে। বাতিলের আঘাতে ঈমান নিশ্চিহ্ন হয়না বরং প্রজ্জলিত হয়। সরকারের জুলুম নির্যাতন যত বাড়বে ইসলামী আন্দোলন তত বেগবান হবে। রমজান থেকে কোরআনের শিক্ষা গ্রহণ করে ফ্যাসিষ্ট আওয়ামী অপশক্তির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে ময়দানে বলিষ্ট ভুমিকা পালন করতে তিনি সকলের প্রতি আহবান জানান।
